ব্রেইন টিউমারে আক্রান্ত খন্দ. মোশাররফের সুস্হতা প্রার্থনায়, দাউদকান্দি উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল

0 267

||নিজস্ব প্রতিনিধি||
সিঙ্গাপুরের ন্যাশানাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইন টিউমার ধরা পড়েছে।
সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বিএনপি নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের, সুস্থতা প্রার্থনা করে ৪ জুলাই ২০২৩ বাদ জোহর দাউদকান্দি উপজেলা পরিষদের উদ্যোগে, উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল এবং প্রার্থনা অনুষ্ঠিত হবে।
দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্রমতে জানা যায়,নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই বলেছেন- খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইনের বহির্ভাগে একটি স্ফেনয়েড উইং মেনজিওমা টিউমার রয়েছে। যার জন্য তাকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রথমত অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়েছিল তাকে। তবে তার স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় উচ্চতর অস্ত্রোপচার এবং জেনারেল এনেসথিসিয়ার ঝুঁকি থাকার কারণে তাকে আপফ্রন্ট রেডিওথেরাপি দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়াও খন্দকার মোশাররফ হোসেন এবং তার পরিবারের পক্ষ থেকে উল্লেখিত চিকিৎসায় সফলতার জন্য সবার দোয়া চেয়েছেন ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.