।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে মোস্তাফিজুর রশিদ খোকন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৯-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ এপ্রিল ২০১৯, বিকেলে ইলিয়টগঞ্জ রা বি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জুরানপুর সুবিদ আলী ভূঁইয়া ফুটবল একাডেমিকে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে কুটুম্বপুর ফুটবল স্পোর্টিং ক্লাব।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের টানা তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় ফুটবলার, বাফুফের সহসভাপতি এবং বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শ্রী বাদল রায়সহ অন্যান্যরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.