হাতিরঝিল প্রকল্পের বাস্তবায়ন ।। স্বপ্নের ঢাকা এখন দৃশ্যমান বাস্তবতা

507

রাতের আলোতে যে কেউই ভুল করে বসবেন এটিকে সিঙ্গাপুর ভেবে! বলছি ঢাকার হাতিরঝিল এর কথা। কর্মব্যস্ত নগরবাসীর মনে এতটুকু প্রশান্তি নিয়ে আসার লক্ষ্যে বর্তমান সরকারের আমলে শেষ হয় হাতিরঝিল প্রকল্পের কাজ। যা বদলে দিয়েছে ঢাকার চিত্র। মগবাজার, গুলশান থেকে রামপুরার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি এটি নগরবাসীর জন্যে হয়ে উঠেছে ব্যস্ত ঢাকার বুকে এক নির্মল বিনোদন কেন্দ্রে।

যেই হাতিরঝিল বহু বছর ধরে নোংরা জলাশয় ছাড়া কিছুই ছিল না, এখন এটিকে ঢাকার সব চেয়ে নান্দনিক এবং আধুনিক ল্যান্ডমার্ক বলা যায়। ১ হাজার ৯৭১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পে কি নেই? ছোট-বড় ৮টি সেতুর পাশাপাশি এতে রয়েছে ৪টি ওভারপাস। আরো আছে বিনোদনের জন্য নৌকা, আড়াই হাজার আসনের উন্মুক্ত মঞ্চ, রামপুরার দিকে দুটি ইউলুপ, নদীতে ভাসমান দর্শনার্থী ডেক, ফুটওভার ব্রিজ, ভাসমান টার্মিনাল, সংস্কৃতি ও ব্যবস্থাপনা ভবন এবং পাবলিক টয়লেট।

এতো সব সম্ভব হয়েছে কেবল বর্তমান সরকারের সুদূর প্রসারী চিন্তা ভাবনার ফলশ্রুতিতে। নিউইয়র্ক, লন্ডনের মতো আমাদের শহরের এমন দর্শনীয় স্থান শুধু যে শহরের সৌন্দর্য্যই বাড়াচ্ছে তা নয়, পাশাপাশি নগরের আধুনিকায়ন এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নেও রাখছে বিরাট ভূমিকা।

সরকারের এমন একের পর এক উন্নয়নে সন্তুষ্ট নগরবাসী। উন্নয়নের এমন ধারা যদি চলতে থাকে, তবে এমনদিন খুব বেশি দেরি নয়, যখন আমাদের দেশই হয়ে উঠবে অন্যান্যদের জন্য রোলমডেল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.