সাভারে শ্রমিক পল্লীতে আগুন : নিহত ১

681

সাভারে একটি শ্রমিক পল্লীতে আগুন লেগে ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ওই শ্রমিক পল্লীতে আটকা পড়ে মরিয়ম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুনে পুড়ে নয় আতঙ্কে নারীর মৃত্যু হয়েছে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকার হরিণধারা মহল্লার মুসার বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.