রা.বি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে

0 669

দাউদকান্দির ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পুর্ন প্যানেল জয় লাভ করায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে । সোমবার অনুষ্ঠিতব্য ম্যানেজিং কমিটি নির্বাচনে পুরুষ অভিভাবক পদে ৭জন প্রার্থী এবং সংরক্ষিত  মহিলা ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। তাদের মধ্যে বিএনপি সমর্থিত জয়ীরা হলেন, কবির হোসেন ফকির, মোঃ দেলোয়ার হোসেন মুন্সি, মোঃ মিজানুর রহমান, মোঃ মনির হোসেন এবং সংরক্ষিত মহিলা আসনে মিসেস জায়েদা খাতুন নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগ সমর্থিত ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও কেউ জয় লাভ করতে পারেননি।

এলাকাবাসী জানান ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাদল রায় পরপর তিন বার সভাপতি থাকার পরও আওয়ামীলীগের সমর্থিত প্রার্থীরা শোচনীয় ভাবে পরাজয় হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এলাকাবাসী মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

উপজেলা আওয়ামীলীগের  যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা বলেন, ওই হাই স্কুলের প্রধান শিক্ষক একজন কট্টরপন্থী  বিএনপির সমর্থক । তাছাড়া ম্যানেজিং কমিটিতে পরপর তিন বার নির্বাচিত সভাপতি আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাদল রায় বিএনপি-জামায়াতে সাথে সমঝোতা করার কারণে এ পরাজয় হয়েছে। তিনি আরও বলেন, গত টার্মে ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক সেলিম মাস্টারকে বিদুৎসাহী সদস্য করা হলেও এবার চান্দিনা উপজেলা যুবদলের এক নেতাকে ওই পদে মনোনীত করেছে, তাহলে আওয়ামীলীগ তো পরাজয় করবেই।

নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিখিল চন্দ বিশ্বাস বলেন, কে বিএনপি কে আওয়ামীলীগ দেখার বিষয় নয়, নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.