।।নিজস্ব প্রতিনিধি।।
চলমান শৈতপ্রবাহে শীত নিরারণে হিমশিম থাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। তীব্র শীত মোকাবেলায় স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে কুমিল্লার মেঘনা উপজেলায় শীতার্তদের মাঝে ৩শ কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মেঘনা উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দুস্থ-অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।

ছবি : শীতার্ত দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিচ্ছেন: কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।
উপজেলা পরিষদ ত্রাণ শাখার আয়োজনে এই কম্বল বিতরণ করা হয়।

ছবি : শীত নিবারণে কম্বলের জন্য অপেক্ষমান দরিদ্র মানুষ।
এ সময় মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আ. সালাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মূসা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন, মজিবর রহমান, লিটন আব্বসী ও যুবলীগ নেতা আ. আল বাকি শামীম উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.