পর্যটকদের কাছে আরো বেশি আকর্ষণীয় করতে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আসছে কক্সবাজার সমুদ্র সৈকত

735

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতকে পর্যটকদের কাছে আরো বেশি আকর্ষণীয় করতে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি কক্সবাজার শহরকে গ্রিন, ক্লিন এবং সেইফ সিটি হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান মন্ত্রী।

সোমবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতে ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমাদের সমুদ্র রাখিবো বিশুদ্ধ’ এ শ্লোগানে কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত সমুদ্র সৈকতের নির্মল পরিবেশ রক্ষার পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হয় পর্যটকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয় এর সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার ড. একে ইকবাল হোসেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.