নব-নির্মিত দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

527

।। কে. এইচ. চৌধুরী।।

কুমিল্লার দাউদকান্দিতে নব-নির্মিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় দাউদকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।

 

ছবি : নব-নির্মিত দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করছেন করছেন  কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া, পাশে অন্যান্য অতিথিরা।

 

এ সময়, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন, দাউদকান্দি মুক্তিযোদ্ধা সংসদের সদ্য-সাবেক কমান্ডার মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আহসান হাবিব লিল মিয়া, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র মো. রকিব উদ্দিন রকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি : নব-নির্মিত দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন ফলক।

উল্লেখ্য, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে আগের শহীদ মিনারটি ক্ষতিগ্রস্ত হওয়ায় গত বছর উপজেলা চত্ত্বরে নতুন করে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান, (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলীর সহযোগিতায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন-এর সরাসরি তত্ত্ববধানে দ্রুতই বাস্তবায়ন হয় কেন্দ্রীয় শহীদ মিনারের পুনঃনির্মাণের কাজ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.