ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

0 642

ঝিনাইদহ সদর উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার হুদাপুটিয়া ও ভূটিয়ারগাতী গ্রামে দুর্ঘটনা দু’টি ঘটে।

নিহতরা হলেন- হুদাপুটিয়া গ্রামের আবুল কাশেম (৫২) ও ভূটিয়ারগাতী গ্রামের নজা মণ্ডলের ছেলে সুজন (২৮)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ জানান, দুপুরে নিজ বাড়ি ও মাঠে বিদ্যুৎ চালিত মোটরে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কাশেম ও সুজন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.