কুমিল্লার চান্দিনায় বোমা বিস্ফোরণঃ শিশু আহত

0 623

কুমিল্লা চান্দিনা গার্লস্ হাই স্কুলের পিছনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বোমা আতঙ্কে মানুষ এদিক ওদিক ছুটাছুটি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নাছির উদ্দিন মৃধা জানান, কুমিল্লার চান্দিনা গালস্ হাই স্কুলের পিছনে পরিত্যক্ত অবস্থায় একটি মিষ্টির প্যাকেট থেকে ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। এর আগে ১টি ককটেল বিস্ফোরনে এক শিশু আহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.