অমর একুশে: দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

500

।।নিজস্ব প্রতিনিধি।।

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন এবং পরে অনন্যা প্রতিষ্ঠান, বাহিনী ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় আকাশে-বাতাসে কেবলই একটি সুরই ধ্বনিত হয়, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কী ভুলিতে পারি।’

ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা নির্বাহী অফিসার কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দাউদকান্দি থানা পুলিশ, দাউদকান্দি পৌরসভা মেয়র, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন সংগঠনের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।।

এরপর দাউদকা্ন্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে থেকে শহীদ মিনারে ফুল দেন মুক্তিযোদ্ধারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.