হোয়াইট হাউজে নতুন চিফ অব স্টাফ জন কেলি

0 462

জন কেলিকে হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সকালে মার্কিন গণমাধ্যম ইউএসএ ট্যুডে এ খবর প্রকাশ করেছে।

জন কেলি নতুন নিয়োগে রাইনস প্রিবাসের স্থলাভিষিক্ত হবেন। প্রিবাসকে ট্রাম্প ২০১৬ সালের নভেম্বরে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু মাত্র নয় মাসের মাথায় প্রিবাসকে সরিয়ে কেলিকে হোয়াইট হাউজে আনলেন ট্রাম্প।

কেলি একজন অবসরপ্রাপ্ত ফোরস্টার জেনারেল। এর আগে তিনি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে নিয়োগ পান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.