মঙ্গল শোভাযাত্রার মধ্যে দাউদকান্দিতে বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপন করা হয়। আজ শুক্রবার সকালে দাউদকান্দি উপজেলা পরিষদের উদ্যোগে সকালে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে আমন্ত্রিত অতিথিদের পান্তা ইলিশে ভোজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
পান্তা ইলিশ ভোজনের পর মঙ্গলশোভাযাত্রার ও র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, সহকারী কমিশনার ভূমি অরবিন্দ বিশ্বাস, পৌর মেয়র নাঈম ইউছুফ সেইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী, সহসভাপতি সাংবাদিক হাবিবুর রহমান হাবিব,সাধারণ সম্পাাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম, মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম ও আবুল হাসেম চেয়ারম্যান প্রমুখ।

এদিকে দাউদকান্দি উপজেলার ১৪৮ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরী মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেতে বিভিন্ন ফেষ্টুন ব্যানার নিয়ে মহাসড়কে মঙ্গল শুভ যাত্রা বের করেন।
এসময় র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ প্রাথমিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান ভুইয়া জিংলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উপজেলার শ্রেষ্ঠ সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজীসহ শিক্ষক মন্ডলী। পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয় এক পিঠা উৎসবের আয়োজন করেন। জিংলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ সকল স্কুলে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষের আনুষ্ঠানমালার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।