নোয়াখালীতে ব্রিজ থেকে পানিতে পড়ে শিশু নিহত

0 502

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ব্রিজ থেকে পানিতে পড়ে আরিফ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার রাতে রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকায় এঘটনাটি ঘটে। আরিফ ওই এলাকার রহিমা বেগমের ছেলে।

বেগমগঞ্জ থানার (ওসি) সাজিদুর রহমান সাজিদ জানান, রাত সাড়ে ১০টার দিকে জমিদার এলাকায় একটি ব্রিজ থেকে আরিফ নামে এক শিশু পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ারসার্ভিস কর্মীদেরকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে খোঁজাখুঁজির এক পর্যায়ে মৃত অবস্থায় পানি থেকে তাকে উদ্ধার করে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.