চট্টগ্রাম বিভাগের স্বর্ণ-কিশোরী সেরা ৮-এ দাউদকান্দির জান্নাতুল ফেরদৌস

576

।।নিজস্ব প্রতিনিধি।।

চট্টগ্রাম বিভাগের স্বর্ণ-কিশোরী সেরা ৮-এ স্থান করে নিয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সিনথি। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার বাবার নাম মো. তোফাজ্জল হোসেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কপ্লেক্সে অনুষ্ঠিত, স্বর্ণ- কিশোরী জাতীয় কনভেনশন ২০১৭-এ চট্টগ্রাম  বিভাগের সেরা ৮   স্বর্ণ-কিশোরীর তালিকায় জান্নাতুল ফেরদৌস সিনথির নাম ঘোষণা করে- স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।  এর মাধ্যমে জান্নাতুল ফেরদৌস সিনথি আগামী এক বছর শিক্ষা বৃত্তি পাবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকের  এই কনভেনশনে অংশ  নেয় সারা দেশ থেকে অাসা ৫ হাজার কিশোরী।

এর আগে, দাউদকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ জন ছাত্রীকে নির্বাচিত করা হয় স্বর্ণ-কিশোরী জাতীয় কনভেনশন ২০১৭ তে অংশ নেয়ার জন্য। এরপর এই আয়োজনে দাউদকান্দি উপজেলার ১৩ জন কিশোরীর অংশগ্রহণ নিশ্চিতকরণে নিরাপত্তা, খাবার ও ঢাকায় পাঠানোর পরিবহনসহ সার্বিক ব্যবস্থা  করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন। এদের মধ্যে বিভাগে সেরা ৮ এ জায়গা করে নিল জান্নাতুল ফেরদৌস সিনথি।

চট্টগ্রাম বিভাগের স্বর্ণ-কিশোরী সেরা ৮-এ স্থান করে নেয়ায় জান্নাতুল ফেরদৌস সিনথিকে অভিনন্দন জানিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল -আমিন।

উল্লেখ্য, কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য উন্নয়ন, বাল্যবিবাহ রোধ, শিক্ষাক্ষেত্রে ঝড়ে পড়া হ্রাস, সরকারের নারী ও শিশু ‍উন্নয়ন নীতির বাস্তবায়ন, জাতীয় পুষ্টি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, নতুন প্রজন্মকে জঙ্গিবাদবিরোধী ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধকরণ এবং নারীর ক্ষমতায়নর লক্ষ্যে কাজ করে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.