কুমিল্লার বিশ্বরোডে সড়ক দুঘর্টনায় প্রাণ গেল তিন হৃদয়ের

0 571

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরের বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হৃদয় নামের তিন বন্ধুর। রোববার (২৮ মে) সকালে কুমিল্লা সদরের বিশ্বরোড এলাকায় এ দুঘর্টনা ঘটে। সন্ধ্যায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

নিহতদের সবার নামই হৃদয় আহমেদ। তারা হলেন, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই গ্রামের শাহিন মিয়ার ছেলে হৃদয় আহমেদ (১৯) ও আঃ মমিন ড্রাইভারের ছেলে হৃদয় আহমেদ (২০) এবং পেন্নাই ফকির বাড়ির আমির হোসেনের ছেলে হৃদয় আহমেদ (১৮)। তারা পরস্পর অত্যন্ত ঘনিষ্ট বন্ধু ছিল।

নিহতদের পরিবার জানায়, রবিবার ভোরে কুমিল্লা থেকে পিকআপভ্যান যোগে দাউদকান্দির গৌরীপুর ফেরার পথে কুমিল্লা বিশ্বরোড এলাকায় রাস্তার পাশে থাকা একটি কার্ভাডভ্যানের সাথে সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে অপর একটি গাড়ি পিকআপভ্যানটিকে ধাক্কা দেয়। এর ফলে পিকআপে থাকা হৃদয় নামের তিন জন নিহত এবং চালক মোঃ রবিউল্লাহ আহত হয়। চালক ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.