আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতাঃ সেমিফাইনালে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ

0 610

বাংলাদেশ পুলিশের উদ্যোগে ও কুমিল্লা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের সার্বিক সহযোগিতায় “১ম আন্তঃজেলা মাদক, ইভটেজিং ও জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০১৭” এর কোয়ার্টার ফাইনাল পর্ব আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লা জেলা স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

জেলার মোট ১৭ টি উপজেলার ৫৬টি কলেজ এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । এর মধ্যে ৮টি কলেজ কোয়ার্টার ফাইনাল পর্বে উত্তীর্ণ হয়। আজকের বিতর্কের বিষয় ছিল “জঙ্গিবাদ নির্মুলে প্রশাসনের চেয়ে সামাজিক সচেতনতার ভূমিকা প্রধান”। উক্ত বিষয়ে দক্ষতার সাথে লড়ে সেমিফাইনালের জন্য মোট চারটি কলেজ উত্তীর্ণ হয়েছে। কলেজগুলো হলো: জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ, কুমিল্লা সরকারী পলিটেকনিক কলেজ ও কোড়ের পাড় আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ।

এ বিষয়ে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের আজীবন দাতা সদস্য ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মাদ আলীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ শুধুমাত্র বিতর্ক প্রতিযোগিতায় নয়, খেলাধুলা ও একাডেমিক শিক্ষায়ও অনন্য । বর্তমানে কুমিল্লা জেলার শীর্ষ কলেজগুলির মধ্যে এটি অন্যতম। তিনি এই সময় বিতর্ক প্রতিযোগিতায় কলেজটির বিজয় কামনা করেন। উল্লেখ্য কলেজটির প্রতিষ্ঠাতা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া ।

আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অডিটরিয়ামে উক্ত বিতর্কের সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের সাথে “মাদক নয় ইভটিজিংই সামাজিক অভক্ষয়ের প্রধান কারণ” এর পক্ষে অবস্থান নিয়ে লড়াই করবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.