দৌলতপুর ইউপি নির্বাচন: আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে বিশাল কর্মী সমাবেশ

467

।। নিজস্ব প্রতিনিধি।
কুমিল্লার দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  বিকেলে দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি মাদ্রাসা মাঠে আগামী ২৮ ডিসেম্বরের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাকসুদ আলম জমাদারকে বিজয়ী করতে এ সমাবেশ হয়।
সমাবেসে কুমিল্লা উওর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, সহ-সভাপতি অধ্যাপক ড.আব্দুল মান্নান জয়, শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ্ব বশিরুল আলম মিয়াজী, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য পারুল আক্তার, আসলাম চেয়ারম্যান, জাকির নেওয়াজ সোহেল, জেলা এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ  অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় বিপুলসংখ্যক নৌকার কর্মী ও সমর্থক অংশ নেন।

২৮ তারিখের নির্বাচনকে সামনে রেখে, সকল মত পার্থক্য ভুলে শেখ হাসিনার প্রার্থী মাকসুদ আলম জমারদারকে বিজয়ী করতে সকলের প্রতি সভায় আহ্বান জানান বক্তারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.