দাউদকান্দি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি গঠনের ইতিকথা

0 715

’৭০ এর দশকের পূর্বে বৃহত্তর দাউদকান্দিতে সাংবাদিকতার বিকাশ ঘটেনি। মহান স্বাধীনতা যুদ্ধকালে দাউদকান্দি ও হোমনার মুজিব বাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত সাংবাদিক ও আওয়ামীলীগ নেতা নূরপুর গ্রামের মোহাম্মদ শাহজাহান এই পেশায় আগমনের মধ্যদিয়েই বৃহত্তর দাউদকান্দিতে সাংবাদিকতার বিকাশ ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা পড়াকালেই তিনি দৈনিক ইত্তেফাকের মধ্যদিয়ে সাংবাদিকতায় পেশায় নিয়োজিত হন। পরবর্তিতে তাঁকে অনুকরণ করেই বা তাঁর হাত ধরেই দাউদকান্দিতে অনেকে সাংবাদিকতায় নিয়োজিত হন। ১৯৭৭ খ্রিষ্টাব্দে গৌরীপুর মুন্সী ফজলুর রহমান কলেজে এইচ.এস.সি পরীক্ষাকেন্দ্রে দৈনিক কিষাণের তদানিন্তন দাউদকান্দি প্রতিনিধি শাহপুর গ্রামের মফিজুর রহমান মোল্লা লিলুর সাথে জনৈক পুলিশ অফিসার দুর্ব্যবহার করলে তখনকার সাংবাদিকতায় নিয়োজিত মোহাম্মদ শাহজাহান (দৈনিক ইত্তেফাক), আব্দুল মান্নান সরকার ( দৈনিক আজাদ), আব্দুল ওয়াদুদ সরকার (দৈনিক সংবাদ) ও মোঃ হাবিবুর রহমান হাবিব ( দৈনিক জনবার্তা ও সাপ্তাহিক আমোদ), মোহাম্মদ মফিজুর রহমান লিলু (দৈনিক কিষাণ) বাংলাদেশ সাংবাদিক সামতির দাউদকান্দি শাখা গঠন করেন। সাংবাদিকদের মানমর্যাদা রক্ষার্থে এবং নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টির লক্ষ্যে তাৎক্ষণিকভাবে গৌরীপুর কলেজে বসেই তখন আব্দুল মান্নান সরকারকে সভাপতি এবং মোহাম্মদ শাহজাহানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সাংবাদিক সমিতি দাউদকান্দি শাখা গঠন করা হয়।
দাউদকান্দি প্রেস ক্লাব গঠন
বাংলাদেশ সাংবাদিক সমিতি দাউদকান্দি শাখা গঠনের কয়েক বছর পর প্রখ্যাত সাংবাদিক ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহজাহানের পরামর্শক্রমেই দাউদকান্দি প্রেসক্লাব গঠন করা হয়। সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের মানমর্যাদা অক্ষুন্ন রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সাংবাদিক সমাজের ঐক্য সৃষ্টির লক্ষ্যে স্বল্প পেন্নাই গ্রামের আঃ অদুদ সরকার (দৈনিক সংবাদ) কে সভাপতি ও চরমাহমুদ্দী পাঁচানী গ্রামের মোঃ হাবিবুর রহমান হাবিব (দৈনিক ইত্তেফাক) কে সাধারণ সম্পাদক করে ১৯৮৫ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারী দাউদকান্দি প্রেসক্লাব গঠন করা হয়। অন্যান্যরা ছিলেন মোহাম্মদপুর পূর্ব ইউনিয়নের আনুয়াখোলা গ্রামের আব্দুল মান্নান সরকার ( দৈনিক আজাদ) সহ-সভাপতি, শাহাপুর গ্রামের মোঃ মফিজুর রহমান লিলু সহ-সভাপতি, চরমাহমুদ্দী পাঁচানী গ্রামের এম.এইচ মোহন (বাংলার বাণী) সহ-সাধারণ সম্পাদক, ভাটিপাড়া গ্রামের আক্তারুজ্জামান (দৈনিক দেশ) সাংগঠনিক সম্পাদক, ছান্দ্রা গ্রামের আব্দুল মান্নান মোল্লা (দৈনিক খবর) কোষাধক্ষ্য, পেন্নাই গ্রামের অধক্ষ্য আব্দুর রব (দৈনিক সংগ্রাম) সদস্য। যোগাযোগ ব্যবস্থার সুবিধা এবং অন্যান্য গুরুত্ব বিবেচনা করে তখন বৃহত্তর দাউদকান্দির গৌরীপুরে পেন্নাই ষ্টেশনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে দাউদকান্দি প্রেসক্লাবের কার্যালয় স্থাপন করা হয়। দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিরের অনুপ্রেরণায় পেন্নাই গ্রামের অধ্যাপক আব্দুর রব এ প্রেসক্লাবের জন্য গৌরীপুর-হোমনা সড়কের পার্শ্বে আধা শতক জমি দান করেছেন। বর্তমানে এ জমির মূল্য কমপক্ষে ১৫ লক্ষ টাকা। ১৯৮৭ খ্রিষ্টাব্দে তদানিন্তন রাষ্ট্্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এবং ১৯৯৬ খ্রিষ্টাব্দে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এ প্রেসক্লাবের জন্য আর্থিক অনুদান দেন। এ প্রেসক্লাবের সদস্যগণ এক সময়ে বঙ্গবভনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করার সুযোগ পান। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ণের লক্ষ্যে এ প্রেসক্লাবের উদ্যোগে কয়েকবার কর্মশালা অনুষ্ঠিত হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.