জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ তে সকল বিভাগে সেরা হয়েছে জুরানপুর অাদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ!

0 674

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ তে দাউদকান্দি উপজেলার সবকটি বিভাগে সেরা হয়েছে জুরানপুর অাদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ

১. শ্রেষ্ঠ কলেজ- জুরানপুর অাদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ
২. শ্রেষ্ঠ অধ্যক্ষ- মোঃ শরীফুল ইসলাম, জুরানপুর অাদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ
৩. শ্রেষ্ঠ শিক্ষক- মোঃ কামাল হোসেন- জুরানপুর অাদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ
৪. শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক- মোঃ অাবুল খায়ের ডিলন, জুরানপুর অাদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ
৫. শ্রেষ্ঠ শিক্ষার্থী – নাবিলা খায়ের, জুরানপুর অাদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ


ছবি- শ্রেষ্ঠ অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম, উপধ্যক্ষ মোঃ শাহআলম ও ইংরেজী প্রভাষক মোঃ কামাল হোসেন

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০১৭ উপলক্ষে ৫ জুন সোমবার দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শ্রেষ্ঠ শিক্ষক কামাল হোসেনের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমীন।


ছবি- উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন শিক্ষক কমাল হোসেন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দীন প্রমুখ।


ছবি- শ্রেষ্ঠ শিক্ষার্থী- নাবিলা খায়ের

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.