আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

596

“আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি” গানের রচয়িতা সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৯ দিন ধরে তিনি মিডলসেক্সের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। যুক্তরাজ্য প্রবাসী এই লেখকের মেয়ে বিনীতা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাসপাতালে ভর্তির পর গাফফার চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে শ্বাসকষ্টের কারণে তিনি খুব একটা কথা বলতে পারছেন না। এছাড়া তার ডায়াবেটিসের সমস্যাও রয়েছে বলে জানা গেছে।

তার মেয়ে জানান, সংজ্ঞা হারানোয় রবিবার একবার এমআরআই করা হয়েছে গাফফার চৌধুরীর। চিকিৎসকরা বলেছেন, এমআরআই প্রতিবেদন দেখে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.