দাউদকান্দি উপজেলায় প্রথমবারের মত মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায় কোরআন তেলাওয়াত, আযান, হামদ ও নাত প্রতিযোগীতা শুরু হতে যাচ্ছে

0 474
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়  প্রথমবারের মত মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়  কোরআন তেলাওয়াত, আযান, হামদ ও নাত প্রতিযোগীতা শুরু হতে যাচ্ছে ।
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাস ব্যাপী এই আয়োজন করা হয়েছে।
স্কুল সূত্রে জানা যায়,  দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায়  আগামী ৩রা জুন সকাল ১০ টায়  পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগীতার মাধ্যমে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগীতা শুরু হতে যাচ্ছে । পরবর্তীতে ১০ জুন আযান এবং ১৭ জুন হামদ ও নাত প্রতিযোগীতা হবে ।
উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য দাউদকান্দি উপজেলার অন্তর্গত সকল স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পযর্ন্ত ৩ জন প্রতিযোগীকে তারিখ অনুযায়ী অংশগ্রহণ করার জন্য স্কুলটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.