দাউদকান্দিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0 625

দাউদকান্দি উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ আজ বিকালে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: আল-আমিনের সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন ।

এ বছর দাউদকান্দিতে বঙ্গবন্ধু  ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ছিল ১৪৯টি। ইউনিয়ন-পর্যায় থেকে উপজেলা পর্যায়ে সফলভাবে অনুষ্ঠিত এ খেলায় বালক ও বালিকা বিভাগ থেকে দুটি করে বিদ্যালয় নির্বাচিত হয়। আজ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে  চ্যাম্পিয়ান হয়েছে কুশিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানার আপ হয়েছে মহিষমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বালক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ান হয়েছে বারপাড়া পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানার আপ হয়েছে চক্রতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ।

খেলা শেষে প্রধান অতিথি মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় (বালক) নির্বাচিত হন বারপাড়া পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জুয়েল মিয়া শুভ এবং বালিকা শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন কুশিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুমাইয়া আকতার।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.