নিহত যুবলীগ নেতা রাজন ছিল ছাএলীগ, যুবলীগের নিবেদিত প্রাণ: চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী

0 594

দাউদকান্দি উপজেলা সদরে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন রাজন(৩৫)এর এর নামাজে জানাজা ও দাফন আজ বাদ জোহর তার নিজ গ্রাম কাজিরকোনায় সম্পন্ন হয়েছে ।

এর আগে তার লাশ ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শত শত নেতা-কর্মী কান্নায় ভেঙ্গে পড়েন। বাবার লাশ দেখে তার একমাত্র ছেলে রাজ এর কান্নায় আকাশ- বাতাস ভারি হয়ে হয়ে যায়। তার মা-বাবা ও স্ত্রী তাহমিনা আক্তার বার বার মুর্ছা যান।

জানাজায় উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল  (অবঃ) সুবিদ আলী ভুইয়া এমপি, দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাঈম ইউছুফ সেইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস ছালাম সহ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবকলীগ এর নেতাকর্মীসহ সাধারণ মুসুল্লী গণ  ।

এসময় কুমিল্লা জেলা আওয়ামীলীগের সদস্য ও দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন, রাজন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, সে ছিল যুবলীগ-ছাএলীগের নিবেদিত প্রাণ । তার মত একজন ত্যাগী নেতাকে সন্ত্রাসীরা হত্যা করায় দলের অপুরণীয় ক্ষতি হয়েছে । এ সময় তিনি এ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

মামলার তদন্তকারী কর্মকর্তা দাউদকান্দি মডেল থানার উপ-পরিদশক মাহবুবুর রহমান বলেন, নিহত যুবলীগ নেতার ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বাদী হয়ে ২০জনের নামীয় এবং ৪জন অজ্ঞাত নাম দিয়ে হত্যা মামলা করেছেন । মামলার এজাহারভুক্ত ৫নং আসামী অপু (২৬) কে ইতোমধ্যে গ্রেফতার করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

নিহত যুবলীগ নেতার বড় ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন কথা বলার সময় কান্নায় ভেঙ্গে পড়েন, তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে ৮৭সাল থেকে ছাত্ররাজনীতি করে আওয়ামীলীগের রাজনীতি করেছি। কিন্তুক দীর্ঘ ২৯ বছর রাজনীতি করে বিরোধী দলে থাকাকালে হামলা-মামলার শিকার হয়েছি। আজ আমার দল আওয়ামলীগ থেকে বড় উপহার দিয়েছে আমার ভাইয়ের লাশ। এ রকম নোংরা রাজনীতির শিকার কোন নেতা-কর্মী যাতে না হয়।

উল্লেখ্য শনিবার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে দাউদকান্দি উপজেলা সদরের বলদাখাল রাস্তার মোড়ে  যুবলীগ নেতা আমির হোসেন রাজন(৩৫)কে দিনে-দুপুরে একদল সন্ত্রাসী প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ হত্যা কান্ডের ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.