বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্ট ২০১৮: মেঘনায় চ্যাম্পিয়ন লুটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়

759

।। নিজস্ব প্রতিনিধি।।

বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্ট ২০১৮ তে কুমিল্লার মেঘনা উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে লুটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রোববার বিকেলে উপজেলার মানিকার চর এল এল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লুটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ  সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।

এতে বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যন আলহাজ্ব আব্দুস সালাম এবং বিশিষ্ট সমাজ সেবক বেগম মাহমুদা ভূঁইয়া।

সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অভিসার এ. এস. এম. মোসা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.