ফেসবুকে অভিযোগ পেয়ে দাউদকান্দি উপজেলা প্রশাসনের ব্যবস্থা গ্রহণ

554

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেয়ে ব্যবস্থা নিয়েছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা প্রশাসন।

সূত্র জানায়, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর  মোহাম্মদ আলী (অব.) সুমন ফেসবুক ম্যাসেজের মাধ্যমে বিআরটিসি বাসের জনৈক  যাত্রীর কাছ থেকে গৌরিপুর এবং দাউদকান্দি হতে ঢাকা যাওয়ার ভাড়া বেশি নিয়ে যাত্রি হয়রানি অভিযোগ পেয়ে বিআরটিসি’র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

নির্দেশনা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব আলমের তত্ত্বাবধানে গতকাল বিকালে বিআরটিসির গৌরিপুর এবং দাউদকান্দি কাউন্টারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমির অরবিন্দ বিশ্বাস। এসময় যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়া ফেরত প্রদান করে গৌরিপুর বিআরটিসি কাউন্টার কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থণা করেন এবং পরবর্তীতে  অতিরিক্ত ভাড়া আদায় করলে যে কোন শাস্তি মেনে নিতে অঙ্গীকারনামা  প্রদান করেন। ঘটনার পর থেকে দাউদকান্দির বিআরটিসি কাউন্টার বন্ধ আছে।

দাউদকান্দি উপজেলা বাসীর সুবিধা-অসুবিধার খবর বেশিরভাগই ফেসবুকে  মাধ্যমে পেয়ে থাকেন বলে জানান কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর  মোহাম্মদ আলী (অব.) সুমন।

দাউদকান্দি নিউজের এক প্রশ্ন উত্তরে তিনি বলেন, উপজেলাবাসীর সবধরনের সুবিধার জন্য আমার ফেসবুক পেজ অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে । ফেসবুক পেইজ থেকেই অনেক ধরনের অভিযোগ পাই। তিনি বলেন, উপজেলার প্রায় সবাই ফেইসবুক ব্যবহার করেন। তাই তাদের সুবিধা-অসুবিধার কথা খুব সহজে ও দ্রুততার সঙ্গে আমাকে জানাতে পারে। আমিও  গুরুত্ব অনুযায়ী সেগুলো সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.