সুবিদ আলী ভূঁইয়াই কুমিল্লা-১ আসনের কাণ্ডারী : এরশাদ

625

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা-১ আসনের সীমানা [দাউদকান্দি ও মেঘনা] পুনর্বহালের পর গুরুত্বপূর্ণ এই আসনটির মাঠ গরম এখন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মোহাম্মদ এরশাদের একটি বক্তব্য নিয়ে। এই আসনে মহাজোটের প্রার্থী হিসেবে বর্তমান সাংসদ মেজর জে. (অব.) সুবিদ ভূঁইয়াই একমাত্র কাণ্ডারী- এই কথাই তার বক্তব্যে নিশ্চিত করেছেন এরশাদ।

দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. সোহেল রানা জানান, কিছুদিন আগে দাউদকান্দি উপজেলা জাতীয় পার্টির নেতা মো. খোকন আমাকে বলেন, ‘দাউদকান্দি উপজেলা থেকে জাতীয় পার্টির কিছু নেতাকর্মী জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ইফেতেখার আহসান (হাসান) এর নেতৃত্বে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এর বাসায় সৌজন্য সাক্ষাতের জন্য যান। সেখানে ইফতেখার আহসান হাসান কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার বিষয়টি ব্যক্ত করেন এরশাদের কাছে।  তখন এরশাদ বলেন, কুমিল্লা- ১ আসনে আমার স্নেহধন্য বর্তমান সাংসদ সুবিদ আলী ভূঁইয়া থাকতে তুমি (হাসান) এ আসন থেকে নির্বাচন করার চিন্তা করা ঠিক হবে না। তুমি অন্য যেকোনো আসনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা করো।

এ সময়  মহাজোটের প্রার্থী হিসেবে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার পক্ষে কাজ করার জন্য ইফেতেখার আহসান (হাসান)সহ জাতীয় পার্টির নেতাদের প্রতি নির্দেশ দেন এরশাদ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.