গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, মেধাবী জাতি গঠনে যেমন শিক্ষার বিকল্প নাই, তেমনি প্রতিযোগিতা মূলক চাকুরীর বাজারে নিজেদের উপযুক্ত করে গড়ে তোলার বিকল্প নাই।
তিনি আজ কুমিল্লার জেলার দাউদকান্দি উপজেলার জুরানপুর কলেজে ‘হসপিটালিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কলেজের অধক্ষ্য শরীফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন ‘বাহরাইন ইনস্টিটিউট অব হসপিটালিটি এ্যান্ড রিটেইল ম্যানেজমেন্ট’ এর ভাইস প্রেসিডেন্ট সন্দীপন সরকার।
মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূঁইয়া একাডেমী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই সেমিনারে জুরানপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


