একই ফ্রেমে পলক-শাকিরা

0 850

একই ফ্রেমে বন্দি হলেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-ডব্লিউইএফ’র ৪৭তম বার্ষিক সম্মেলন উপলক্ষে পলক এখন সুইজারল্যান্ডে। ডব্লিউইএফ’র ক্রিস্টাল পুরস্কার জেতায় শাকিরাও আছেন সেখানে। তাই সেলফি তোলার সুযোগটা হাতছাড়া করলেন না দু’জনের কেউই।

শাকিরার সঙ্গে ওঠানো ছবিটা গেলো সোমবার ফেসবুকে আপলোড করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী লিখেছেন, আমার প্রিয় সঙ্গীতশিল্পীদের একজন শাকিরা। তিনি আজ রাতে ডব্লিউইএফ’র বার্ষিক সম্মেলনে ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.