দাউদকান্দি উপজেলা পরিষদের আয়োজনে শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

553

দাউদকান্দি উপজেলা পরিষদ কর্তৃক মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ২০১৭ উপলক্ষে প্রথমবারের মত শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

ছবি : ব্যাডমিন্টন খেলারত অবস্থায় দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)

 

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন জানান, এই টুর্ণামেন্টে দাউদকান্দি উপজেলা পরিষদ-এর সংশ্লিষ্ট সকল বিভাগীয় প্রধান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও তাঁদের কার্যালয়ের মনোনীত ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারবে। উক্ত ব্যাডমিন্টন টুর্ণামেন্টটি শুরু হবে ০৫ ডিসেম্বর ২০১৭। ১৬ ডিসেম্বর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে বর্ণাঢ্য এই আয়োজন।

ছবি : ব্যাডমিন্টন খেলারত অবস্থায় দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)

 

টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের জন্য দরকারি তথ্য :
১। খেলোয়ার সংখ্যা- ০২ জন।
২। এন্ট্রি ফি- ২০০০ টাকা।
৩। সংশ্লিষ্ট বিভাগের ক্ষেত্রে বিভাগীয় প্রধান এবং তার কার্যালয়ের মনোনীত একজন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং তার কার্যালয়ের মনোনীত একজন। উল্লেখ্য, কোন অবস্থাতেই বহিরাগত কোন খেলোয়ার উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহণ করতে পারবে না।
৪। প্রতিটি দল জার্সি পরিহিত অবস্থায় নিজস্ব ক্রীড়া সরঞ্জামসহ মাঠে আসতে হবে।

পুরস্কার :
১। চ্যাম্পিয়ন পুরস্কার- ঢাকা-কলকাতা-ঢাকা (বিমান টিকেট)।
২। রানার্সআপ পুরস্কার- সেভেনহিল রেস্টুরেন্টের উপহার কুপন (পরিবার সহ ১ মাসের বিনা মূল্যে খাবার)।

ছবি : ব্যাডমিন্টন খেলারত অবস্থায় দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.