কলকাতা ইসলামিয়া কলেজের শিক্ষার্থীরা শুনলো বঙ্গবন্ধুর ভাষণ

486

কলকাতার ইসলামিয়া কলেজের (বর্তমানে মাওলানা আজাদ কলেজ) ছাত্র ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কলেজ থেকেই রাজনীতির পাঠ শুরু হয়েছিল মহান এই নেতার।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের ভিডিও দেখলেন কলেজটির শিক্ষার্থীরা। তার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন কলকাতায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান এবং আজাদ কলেজের অধ্যক্ষ বিজয় কৃষ্ণ রায়।

বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূতের উদ্যোগে হয় এই অনুষ্ঠান। বিকালে পার্ক সার্কাস সাত মাথা মোড় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণি হয়ে এক পদযাত্রা হয়। শেষে ছিল উপ-দূতাবাস চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.