জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ৭ মার্চ ভাষণের স্বীকৃতি উদযাপন

491

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার”-এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি লাভ করায়, কুমিল্লার দাউদকান্দির জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি উদযাপিত হয়েছে।

ছবি : জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ আনন্দ শোভাযাত্রায়

 

সরকারিভাবে সারাদেশব্যাপী উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি উদযাপন করা হয়।

শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার। আলোচনা সভায় শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও অংশ নেন।

 

ছবি : জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভায় শিক্ষার্থীবৃন্দ

 

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠান প্রাঙ্গণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

 

ছবি : জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষীকা  শিক্ষার্থীদের ‍উদ্দেশ্যে আলোচনা করছেন।

 

শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ছবি : জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী গান পরিবেশন করছে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.