।। নিজস্ব প্রতিনিধি।।
দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা ২০১৮ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর ২০১৭) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে গুরুত্বপূর্ণ এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যানর (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) এবং দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি মেজর (অব.) মোহাম্মদ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এবং স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। সভাপতিত্বর করেন স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।

প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যানর (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) এবং দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি মেজর (অব.) মোহাম্মদ আলীর সাভার সেনাসিবাসে প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকায় মতবিনিয় সভায় অংশ নিতে পারেন নি। তবে বিপুরসংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্যে নকলমুক্ত, বাল্যবিবাহ সম্পর্কে সচেতন হওয়া ও পরীকাক্ষা চলাকালীন দিনগুলোতে শিক্ষাদেরকে সন্ধার পর বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেন দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ। এ ব্যাপারে শিক্ষক্ষ ও অবিভাবকদেরকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের লেখাপড়া মান উন্নয়ন ও নৈতিকতা বৃদ্ধি বিষয়ে সভায় পরামর্শ তুলে ধরেন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। অভিভাবকদের অনেকেই স্কুল কর্তৃপক্ষ ও ম্যানেজিং সভাপতিসহ সকল ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
পরে মতামত তুলে ধরেন কয়েকজন শিক্ষার্থী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.