কুসিক নির্বাচন: ৮ নং ওয়ার্ডে নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা কমিটি গঠন

0 396

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আনজুম সুলতানা সীমার নৌকা প্রতীকের পক্ষে প্রচারণার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডে ১১টি প্রচার-প্রচারণা কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর আজ বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইবি), কুমিল্লা কেন্দ্রে  ৮ নং ওয়ার্ড নৌকা প্রতীকের  মত বিনিময় সভা ও নির্বাচনী প্রস্তুতি সভায় প্রাথমিকভাবে এ কমিটিগুলো ঘোষণা করেন।

কমিটিগুলোতে আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের রাখা হয়েছে এবং  পরবর্তীতে প্রয়োজন অনুসারে আরও প্রচারণা কমিটি করা হবে। সভায় অংশ নেয়া দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) এ কথা জানান।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের  কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর নৌকা মার্কায় ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন । তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করার আহবান জানিয়ে বলেছেন, নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। নৌকায় ভোট দিলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে ৮ নং ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি জনাব আহমেদ জামিল সেলিম, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:), স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম হাজারী, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সালাম, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি জনাব আব্দুস সালাম প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৩০ মার্চ  কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আঞ্জুম সুলতানা সীমা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.