চলমান জেসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার চেষ্টা করায় কুমিল্লার দাউদকান্দিতে এক বখাটেকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। আটককৃত বখাটের নাম মো. সুমন। সে উপজেলার সবজিকান্দি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে দাউদকান্দি ‘বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলছিল। এ সময় বখাটে সুমন এলাকার প্রভাব খাটিয়ে জোরপূর্বক পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে নকল সরবরাহ করার চেষ্টা চালায়। গোপনসূত্রে খবর পেয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বখাটে সুমনকে আটকের নির্দেশ দেন। পরে দাউদকান্দি থানা পুলিশ বখাটে সুমনকে উত্তরপত্রসহে আটক করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বখাটে সুমন দাউদকান্দি থানায় আটক রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.