কুমিল্লায় কাবাডি প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন দাউদকান্দি উপজেলা

526

স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগীতায় বরুরা উপজেলাকে হারিয়ে দাউদকান্দি উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল সোমবার ১৩-০৩-২০১৭ইং তারিখ বিকেলে কুমিল্লা টাউন হলে স্বাধীনতা কাপ কাবাডি প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাখাওয়াত হোসাইন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন সহ দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়য়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.