ব্লু হোয়েলের লিঙ্ক বন্ধের নির্দেশ হাইকোর্টের

544

আলোচিত ব্লু হোয়েলসহ আত্মহত্যায় প্ররোচনাকারী সকল গেমের গেটওয়ের লিঙ্ক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, রবিবার বাংলাদেশে ব্লু হোয়েলসহ আত্মহত্যায় প্ররোচনাকারী এ জাতীয় সকল গেমের সকল লিঙ্ক ব্লক করে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

রিটকারীরা হলেন ব্লু হোয়েলের ফাঁদে পড়ে আত্মহত্যাকারী ঢাকার সেন্ট্রাল রোডের কিশোরী অপূর্বা বর্ধন স্বর্ণার (১৩) বাবা অ্যাডভোকেট সুব্রত বর্ধন এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওসার ও ব্যারিস্টার নূর আলম সিদ্দিক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.