২০ সেপ্টেম্বর ২০১৭ইং তারিখ বুধবার বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) মোঃ সুবিদ আলী ভূঁইয়া এমপি নিজ স্বেচ্ছাধীন তহবিল হতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করেছেন। এর সাথে সাথে “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির” আওতায় ২০১৬-২০১৭ অর্থ বছরে দাউদকান্দি পৌরসভার উপকারভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার কারার লক্ষ্যে দুঃস্থ ও অসহায় লোকদের মাঝে মাতৃত্বকালীন ভাতা কার্ড ও অর্থ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপাজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জালাল হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি জনাব রকিব উদ্দিন রকিব, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জেবুন্নেছা জেবু প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.