মুসলমান হত্যা বন্ধ, মায়ানমারের নেত্রী অংসান সূচির বিচার, রোহিঙ্গা মুসলমানদের অধিকার ফিরিয়ে দেয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেয়ার দাবিতে ১৩ সেপ্টেম্বর বুধবার দাউদকান্দি উপজেলা সদরে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যরা মানববন্ধন করেন।
ছাত্র এবং ছাত্রীরা দাউদকান্দি বাজার সড়কের দুই পাশে দাড়িয়ে এই মানববন্ধনে অংশ নেন।
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন এবং দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি জেবুন্নেছা জেবু, উপজেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দীন রকিব প্রমুখ।
সমাবেশে বিদ্যালয়টির ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মায়ানমারে মুসলিমদের উপর গণহত্যা চালিয়ে নোবেল শান্তি পুরস্কারের চরম অবমাননা করছে সেদেশের নেত্রী অংসান সূচি। রোহিঙ্গাদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেয়া উচিত।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.