শাহজালালে ৩৬৩ কার্টন সিগারেটসহ যাত্রী আটক

430

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৩৬৩ কার্টন বিদেশি সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয় বলে জানান বিমানবন্দর এপিবিএনর সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক আহমেদ।

তিনি বলেন, ইমাম হোসেন তুষার নামের ওই যাত্রী দুবাই থেকে আসা একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার গতিরোধ করা হয়। পরে তার লাগেজ খুলে মোট ৩৬৩ কার্টন সিগারেটসহ তাকে আটক করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.