‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই কৃষক-শ্রমিক ন্যায্য অধিকার পায়’

0 618

প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই কৃষক-শ্রমিক তার শ্রমের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় না।

আজ রবিবার দাউদকান্দি টোলপ্লাজার পার্শ্বে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক মহাসমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, কৃষকরা তাদের পণ্যের যেমন ন্যার্য দাম পায় তেমনি তারা তাদের শ্রমের ন্যার্য অধিকার পাচ্ছে। তাই দেশের সকল শ্রেণির শ্রমিকরা এখন মহাখুশি।

দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ডেপুটি এর্টনি জেনারেল অ্যাডভোকেট শফিউল বশর ভান্ডারী, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবদুল কাউয়ুম, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদ আলম, সহ-সভাপতি সাংবাদিক হাবিবুর হাবিব, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম, মহিলা লীগের সভানেত্রী জেবুন্নেছা জেবু, যুবলীগ নেতা মো. হেলাল উদ্দিন ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার।

জাতীয় শ্রকিকলীগের দাউদকান্দি, হোমনা, মেঘনা ও তিতাস উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী এ মহাসমাবেশে অংশগ্রহণ করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.