দাউদকান্দিতে মাইক্রোবাস সার্ভিস চালু : সেতুমন্ত্রীর সন্তোষ প্রকাশ

0 640

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলায় হিউম্যান হলার (লেগুনা), সিএনজি ও অটোরিকশার বিকল্প হিসাবে মাইক্রোবাস সার্ভিস চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সূত্র জানায়, মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ও যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী হিউম্যান হলার (লেগুনা), সিএনজি ও অটোরিকশা চলাচলের উপর সরকারী নিষেধাজ্ঞা থাকার কারণে দাউদকান্দি উপজেলায় ব্যাপক জনদুর্ভোগ শুরু হয়।

তখন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি জনদুর্ভোগ দূরীকরণে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাথে সাক্ষাৎ করেন। তখন মাননীয় মন্ত্রী বিকল্প উপায়ে সমস্যা সমাধানের পরামর্শ দেন ।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:)এর নেতৃত্বে, দাউদকান্দি উপজেলা পরিষদের সহযোগীতায় ও দাউদকান্দি শ্রমিক লীগের মাধ্যমে মহাসড়কে মাইক্রোবাস সার্ভিস চালু করা হয়। যা বিকল্প উপায় হিসেবে উপজেলাবাসীর দুর্ভোগ লাঘবে সহায়তা করেছে।বিষয়টি আজ মাননীয় মন্ত্রী জানতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.