বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপরে তিস্তার পানি

0 398

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিন পর হঠাৎ করে তৃতীয় দফায় সোমবার সকাল থেকে পানির প্রবাহ বাড়ায় তলিয়ে গেছে তিস্তা নদী বেষ্টিত আশপাশের ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চল।

এছাড়া, পানি বন্দি হয়ে পড়েছেন অন্তত প্রায় ২০ হাজার মানুষ। এ ব্যাপারে পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, ইউনিয়নের অধিকাংশ এলাকায় পানি প্রবেশ করেছে। পানি বন্দি হয়ে পড়েছে নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ।

নদী সংলগ্ন এলাকাগুলো থেকে সরে আসতে শুরু করেছেন বসবাসত মানুষরা। এদিকে বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি জলকপাট(দরজা) খুলে রাখা হয়েছে।

জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। তিস্তা ব্যারেজের বন্যা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষন নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ঢল আর অব্যাহত বৃষ্টিপাতের কারণে পানি বেড়েছে তিস্তা নদীতে। গতকাল বিকেল থেকে পানি প্রবাহ বাড়তে থাকে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.