চাঁদপুরে গৃহবধূর আত্মহত্যা

0 489

গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে চাঁদপুর শহরের মাদ্রাসা রোড বিষ্ণুদী এলাকা থেকে মরিয়ম আক্তার মম (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত মরিয়ম ওই এলাকার বাসিন্দা তামিম হাসানের স্ত্রী এবং সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের পাটোয়ারি বাড়ির মহসীন পাটোয়ারির মেয়ে।

চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, প্রেমের সম্পর্কে চার বছর আগে তামিম ও মরিয়মের বিয়ে হয়। কিন্তু মরিয়মের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে তাদের মধ্যে কলহ ছিলো। গত বৃহস্পতিবার তামিম তার স্ত্রীর ক্ষুব্ধ আচরণ দেখে পুলিশের সহযোগিতা চায়। পুলিশ তাদের উভয়কে থানায় ডেকে বুঝিয়ে বাসায় পাঠায়। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় তামিম স্ত্রীকে বাসায় রেখে দোকান থেকে খাবার আনতে গেলে দরজা বন্ধ করে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।

চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্যাহ ওলি জানান, মরিয়মকে থানায় ডেকে অনেক বোঝানো হয়েছে। তারপরেও মেয়েটি আত্মহত্যা করলো। মরদেহ উদ্ধার করা হয়েছে। আগামীকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.