॥ নিজস্ব প্রতিনিধি ॥
‘করোনা জয়ী পুলিশের প্লাজমায়, বাঁচুক অন্যের জীবন; জাগ্রত মানবতায় দৃঢ় হোক পুলিশ-জনতার বন্ধন’ এ শ্লোগানে কুমিল্লা জেলা পুলিশের ৫৬ জন করোনা জয়ী পুলিশ সদস্য প্লাজমা ডোনেটের জন্য ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। শনিবার সকাল ১১টায় কুমিল্লা পুলিশ লাইনের আর আই আবদুল হালিম মিলনায়তনে সংক্ষিপ্ত দোয়া শেষে তাদের ঢাকার উদ্দেশ্যে বিদায় জানান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জনান, দেশে কুমিল্লা জেলা থেকেই প্রথম ৮৩ জনের একটি বিশাল পুলিশ বাহিনীর সদস্য প্লাজমা ডোনেটে অংশ নিলেন। প্লাজমা ডোনেটে অংশ নেয়া পুলিশ সদস্যরা হলো ইন্সপেক্টর ২জন, এস আই ১২জন, এ এস আই ১৫জন, কন্সটেবল ২৭জনসহ মোট ৫৬জন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ২০৮জন। ইতোমধ্যে অনেকে সুস্থ্য হয়ে নিজ কর্মস্থলে যোগদান করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য- এর আগে কুমিল্লা জেলা থেকে গত ৯ জুলাই ২৭ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করেন।