দাউদকান্দিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির নামে কলেজ নির্মাণ কাজ চলছে

0 618

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের বাহেরচর গ্রামে  কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি  আব্দুল আউয়াল সরকারের  নামে একটি কলেজ নির্মাণ কাজ চলছে। তবে নিজ নামে কলেজ প্রতিষ্ঠার জন্য অন্যের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি  আব্দুল আউয়াল সরকারের  বিরুদ্ধে ।

ঘটনার সত্যতা স্বীকার করে দাউদকান্দি ভূমি অফিসার অরবিন্দ বিশ্বাস জানিয়েছেন, একজন মহিলা  আউয়াল সরকারের নামে এমন অভিযোগ করেছেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে মহিলার সাথে আব্দুল আউয়াল সরকার নিজেই সমাধান করবেন বলে তাদের জানিয়েছেন।

জমি দখলের অভিযোগকারী (নাম প্রকাশে অনিচ্ছুক) দাউদকান্দি নিউজকে বলেছেন, আমার জমি না বুঝিয়ে দিয়ে কলেজ নির্মাণ করছেন আব্দুল আউয়াল সরকার ।

সরেজমিনে কলেজটির পরিদর্শনে যেতে চোখে পড়ে বিশাল আকারে বালুর মাঠ করে রাখা হয়েছে। এর এক পাশে টিনের একটি বারান্দা সহ ঘর আছে তবে দরজা জানালা নেই। সেই সাথে ব্যানারে বিজ্ঞাপন দেওয়া আছে, বাহেরচর আলহাজ্ব আব্দুল আউয়াল সরকার মডেল কলেজ একাদশ শ্রেণীতে  ভর্তি চলছে। ভর্তির বিজ্ঞাপন দিলেও বাস্তবে কলেজটি এখনো চালু হয়নি।

উত্তর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালামের কাছে  কলেজ  নির্মাণের বিষয়ে  জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এলাকার চেয়ারম্যানকেও জানানোর প্রয়োজন করেনি  এমন ক্ষোভ প্রকাশ করেন তিনি।

জমি দখলের অভিযোগের ব্যাপারে জানতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল সরকারের  সঙ্গে যোগাযোগের করা হলে তিনি বলেন, এ বছর কলেজটি চালু হওয়ার কথা থাকলেও এসব  জামেলা থাকায় তা সম্ভব হয়নি।

 

নিজ নামে  কেন কলেজ প্রতিষ্ঠা করছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান,  ছোট বেলা থেকেই তাঁর ইচ্ছা ছিল  এই গ্রামে কলেজ প্রতিষ্ঠা করার । তিনি আরও বলেন, মানুষ যেন তাকে মনে রাখে সে জন্যই এই চেষ্টা।

গ্রামবাসী কেমন সহযোগিতা করছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান,  গ্রামবাসীর কোন সহযোগিতা তিনি পাননি তবে ঈদের পর গ্রামবাসীদের সাথে বসবেন বলে তিনি জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.