বলোনিয়ায় মেজর মোহাম্মদ আলী’র আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 514

ইতালির বলোনিয়া শহরে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) এর আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় মেজর মোহাম্মদ আলী (অব:)কে ফুলেল শুভেচ্ছা জানান বৃহত্তর কুমিল্লা (চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা) সমিতির নেতৃবৃন্দ।

গৌরীপুর সরকারী ডিগ্রি কলেজ শাখা  ছাএলীগের সাবেক সভাপতি ও সাবেক এজিএস  এবং  বলোনীয়া প্রবাসী আবু বকর সিদ্দিকর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বৃহত্তর কুমিল্লা সমিতির বর্তমান সভাপতি শামছুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল হক মামুন, সমাজকল্যাণ সম্পাদক ওলি আহম্মেদ সহ বলোনিয়া  ইতালিতে বসবাসরত বৃহত্তর কুমিল্লা প্রবাসীরা উপস্থিত ছিলেন ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.