ইতালির রাজধানী রোম- এ বসবাসরত বৃহত্তর দাউদকান্দি প্রবাসীদের আয়োজনে ইতালি ভ্রমণরত কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) এর সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ইতালির রেদি রোমা মসজিদে এই ইফতার পার্টির আয়োজন করা হয় ।
রোম প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জমাদারের সহযোগীতায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আর.এম.সি’র সভাপতি এম. সাইফুল ইসলাম, প্রফেসর আলমগীর জমাদ্দার, ইমাম হাফেজ মাওয়লানা ফজলুল হক, মাওলানা নাজমুল হুদা, মাওলানা রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক জমাদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান সহ ইতালিতে বসবাসরত বৃহত্তর দাউদকান্দি প্রবাসীরা উপস্থিত ছিলেন ।
