‘জিয়াকে প্রথম রাষ্ট্রপতি’ বলা সংক্রান্ত মিথ্যা আপবাদে সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে করা মামলা খারিজ

521

জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলা সংক্রান্ত আপবাদ দিয়ে সুবিদ আলী ভূইয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা আদালতে খারিজ হয়ে যাওয়ায় দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ কর্যালয়ে মিষ্টি বিতরণ করছেন দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া

কুমিল্লা ১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণলায়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা- মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুঁইয়ার নামে মিথ্যা অপবাদ দিয়ে গতবছর যে দুটি মামলা করা হয়েছিল গতকাল ২৮ আগষ্ট সোমবার ঢাকা জজকোর্ট সেই দুটি মামলা খারিজ করে দিয়েছেন।

সুবিদ আলী ভূঁইয়া এমপির নামে “জিয়া প্রথম রাষ্ট্রপতি” বলার আপবাদ দিয়ে গত বছর আজিজুল হক পাটোয়ারী ও আবদুর রহমান নামে দুই ব্যক্তি ঢাকা মুখ্য মহানগর আদালতে মামলা দায়ের করেন।

মামলা দুটি খারিজ হওয়ার খবরে দাউদকান্দি ও মেঘনায় আওয়ামীলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ ও উল্লাস করে মিষ্টি বিতরণ করেন।

আদালত সূত্রে জানা যায়, ঢাকার মুখ্য মহনগর হাকিম এর আদালতে দীর্ঘ প্রায় ১ বছর মামলা দুটি তদন্ত শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় পর বাদীদ্বয়কে ৩টি সমন দেওয়া হয়। তারা কেউ এর বিরুদ্ধে হাজির না হওয়ায় আজ ২৮ আগষ্ট সোমবার ঢাকা মুখ্য মহনগর হাকিম ১৪নং আদালত তা খারিজ করে দেন।

মামলাগুলো খারিজ হয়ে যাওয়ার প্রেক্ষিতে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন, সত্যের জয় একদিন না একদিন হবেই ইনশাল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় ছিলাম। আজ মামলা দুটি খারিজ হয়ে যাওয়ায় প্রমানিত হলো এমপি মহোদয় কখনোই এ কথা বলেননি।

দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পদাক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোতাহের হোসেন মোল্লা বলেন, ‘জিয়া প্রথর রাষ্ট্রপতি’ আমাদের নেতা সুবিদ আলী ভূইয়া এমপি মহোদয় এ কথা বলেননি এবং মিথ্যা মামলা দুটি খারিজ হওয়ায় তাই প্রমানিত হলো।

উল্লেখ্য গত বছর জাতীয় সংসদ ভবনের একটি আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছেন বলে সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আনা হয়েছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.