কাবাডি (বালক) খেলায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় দাউদকান্দি উপজেলার নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সকল খেলোয়ার ও সংশ্লিষ্ট সকল শিক্ষকদের সংবর্ধণা দেওয়া হয়েছেঃ
৪৬ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ এ কাবাডি (বালক) খেলায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সকল খেলোয়ার ও সংশ্লিষ্ট সকল শিক্ষকদের দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান এর পক্ষ থেকে সংবর্ধণা দেওয়া হয়।
শনিবার বিকেল ৩ ঘটিকায় দাউদকান্দির নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মেজর (অবঃ) মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাললয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ওবায়দুল হক ভূঁইয়া, বিটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান জনাব খোরশেদ আলম প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ৪৬ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ এ কাবাডি (বালক) খেলায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.